শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১১:০১:০৮

62
  • ছবি : নিউজজি

সাতক্ষীরা: সদর উপজেলায় পরিবহন চাপায় রহিমা খাতুন নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহষ্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানায়, তার মা রহিমা খাতুন বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হয়। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে তার মায়ের মরদেহ সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার মায়ের মাথা থেতলানো ও ২ হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামি বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা তার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers