বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

পোস্তগোলায় ট্রাকচাপায় ২ অটোরিকশা চালক নিহত

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ১২:২১:৪৪

82
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর কদমতলীর পোস্তগোলায় ট্রাকচাপায় ২ অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় এক সিএনজি চালক আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা জাকির হোসেন ও পটুয়াখালীর সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে জাহাঙ্গীর পোদ্দার। আহত সিএনজি চালকের নাম সুভাষ চন্দ্র। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন বলেন, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালাতেন। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও লোকজন ছিলেন। এ সময় একটি বড় ট্রাক এসে তাদের ওপর উঠে যায়। এতে ৪-৫টি টং দোকানও গুঁড়িয়ে যায়।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম বলেন, তার স্বামী রিকশা চালাতেন। ভোরের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি জানতে পারেন, পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় তার স্বামীর মৃত্যু হয়েছে। বর্তমানে তারা কদমতলী এলাকায় থাকেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করছে কদমতলী থানা পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers