বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ১৪:৫৬:২১

67
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত। দায়িত্ব পালনে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বতী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

তিনি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।

নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

তিনি আরও বলেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই আচরণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers