শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢামেকে দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ১৫:০৩:৪৯

71
  • অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢামেকে দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ পাশের দুটি বিভাগ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পুরো কমিশন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যানের সঙ্গে সংস্থাটির দুই কমিশনার ড. জাহাঙ্গীর হোসেন ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং দুদক সচিব মো. সাইদুর রহমান খান সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। জরুরি বিভাগের সেবা কার্যক্রমও সরাসরি প্রত্যক্ষ করেন তারা। এ সময় রোগী ও তাদের স্বজনদের কাছে হাসপাতালের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান।

রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের ভোগান্তি।

এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers