শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়ের এএনসি কর্নার ও এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৬:১৯:৫৮

83
  • স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়ের এএনসি কর্নার ও এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়ের এএনসি ও পিএনসি সেবায় এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর  এএনসি ও পিএনসি কর্নারে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন করেন, নরসিংদী সিভিল সার্জন ডা. বুলবুল কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মারুফুল  হক সাম্মি ও ইউনিসেফ প্রতিনিধি ওয়াকিয়া প্রমূখ।

উল্লেখ্য গর্ভাবস্থার শুরুতেই সাপ্লিমেন্ট হিসাবে আইএফএ ট্যাবলেট গ্রহণের পরিবর্তে শুধুমাত্র এমএমএস ট্যাবলেট গ্রহণ করলে তা মা, গর্ভস্থ শিশু এবং নবজাতকের জন্য বেশি উপকারী।

মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস) হলো গর্ভাবস্থায় সেবনের জন্য একাধিক অণুপুষ্টির সম্পূরক এতে প্রয়োজনীয় আয়রন ও ফলিক এসিডসহ ১৫ টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে দৈনিক রাতে ১টি করে এমএমএস ট্যাবলেট ভরাপেটে খেতে হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers