বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

কলম সৈনিকের বিশেষ নির্বাচনি সংখ্যা উপহার পেলেন দৈনিক নিউজ জি২৪ প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৭:২০:৩৩

77
  • কলম সৈনিকের বিশেষ নির্বাচনি সংখ্যা উপহার পেলেন দৈনিক নিউজ জি২৪ প্রতিনিধি

বগুড়া: সাংবাদিকতার পেশাগত সৌহার্দ্য,পারস্পরিক সম্প্রীতি ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়ে সিরাজগঞ্জের বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশিত বিশেষ নির্বাচনি সংখ্যার সৌজন্য কপি নিবন্ধনকৃত নিউজ জি২৪ অনলাইন পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি মো. আখতার হোসেন হিরনের হাতে তুলে দিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি বিশেষ নির্বাচনি সংখ্যাটি উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কলম সৈনিক পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি মো. হোসেন আলী,মোস্তাফিজুর রহমান (বুদ্দু)।

বিশেষ নির্বাচনি সংখ্যাটি উপহার দেওয়ার সময় সাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

এ সময় সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ তাঁর প্রকাশিত বিশেষ নির্বাচনি সংখ্যার বিভিন্ন বিষয় তুলে ধরেন। নির্বাচনী প্রেক্ষাপট, সমসাময়িক ঘটনাবলি এবং পাঠকদের কাছে তথ্যবহুল সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সংখ্যার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, দৈনিক কলম সৈনিক পত্রিকা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, জনদুর্ভোগ, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। পত্রিকাটির বিশেষ নির্বাচনি সংখ্যা প্রকাশ স্থানীয় পাঠক ও সংবাদপিপাসু মানুষের জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

বিশেষ সংখ্যাটি উপহার পেয়ে নিউজ জি২৪ অনলাইন পত্রিকার সলঙ্গা থানা

প্রতিনিধি মো. আখতার হোসেন হিরন সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers