বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

ডোপ টেস্টে পজিটিভ আসায় মাদকসেবী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৭:৩১:১৯

76
  • ডোপ টেস্টে পজিটিভ আসায় মাদকসেবী গ্রেপ্তার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয়দ্রব্য সেবনরত অবস্থায় মো. আপন রহমান সজীব (২৭) নামের এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ডোপ টেস্টে তাঁর শরীরে অবৈধ ক্যানাবিনয়েডস (Cannabinoids) এর উপস্থিতি পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরামপুর এলাকার মো. আলতাফ হোসেন হাওলাদারের দোকানের পূর্ব পাশের ইটের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মো. আপন রহমান সজীব নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার মৃত শামসুল হক ও মনজুরা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির একটি টিম এসআই (নি.) মো. মোস্তফা কামালের নেতৃত্বে গত ৪ নভেম্বরের একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪০) মূলে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বহরামপুর এলাকায় অভিযান চালিয়ে সজীবকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁর ডোপ টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে।

​এ ঘটনায় ডেমোক্র্যাটিক বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এসআই (নি.) মো. মোস্তফা কামাল বাদী হয়ে নলছিটি থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers