বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৮:২৩:০৬

88
  • নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান (২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য। ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, গত রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers