বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

গোপালগঞ্জে ইয়াবাসহ সাংবাদিক পুত্র আটক

গোপালগঞ্জ প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৮:৪৬:৩৭

80
  • গোপালগঞ্জে ইয়াবাসহ সাংবাদিক পুত্র আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ তামিম শেখ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মধুমতি নদীর শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তামিম শেখ উপজেলার গওহরডাঙ্গা গ্রামের সাংবাদিক মাহবুবুর রহমান মুরাদের বড় ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে তামিমকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, তামিমকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, আটক কিশোরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers