বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের গণসংযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৮:৫০:৪৫

82
  • পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের গণসংযোগ

জয়পুরহাট: ‎“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

‎আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের পাগলা বাজারে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং হাঁটুরেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া ও আশীর্বাদ চেয়ে লিফলেট বিতরণ করেন।

‎এ সময় আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আমি অতীতে চেয়ারম্যান থাকাকালীন আওলাই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের উন্নয়নে কাজ করেছি। আবারও সুযোগ পেলে আওলাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

‎তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। আপনারা পাশে থাকলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব। তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠন করায় হবে আমার প্রধান অঙ্গীকার।

‎গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers