শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ
  >
জাতীয়

‘শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার’

নিউজজি প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:১৯:০১

320
  • ছবি : নিউজজি

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার। তবে এটি করার জন্য সরকারকে সময় দিতে হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ শীর্ষক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে। তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার কাছে। এ সময় সকলে ধৈর্য্য ধরার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা এখনও নির্ধারিত হয়নি। প্রকৃত সংখ্যা বের করার জন্য হেফাজত ইসলামের গবেষণা করা উচিত। এ সময় ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরের গণহত্যা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers