শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

দেশ
  >
রাজনীতি

দুর্গাপূজায় মণ্ডপে দায়িত্ব পালন করবে বিএনপি

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৪, ১৫:৫৪:৩৫

400
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করতে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। সোমবার (৭ অক্টোবর) হিন্দু ফাউন্ডেশনের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক। বিএনপি জনমানুষের কল্যাণে কাজ করে। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। যার ফলে পতিত স্বৈরাচার সুযোগ নিতে পারেনি। কিন্তু তারা সম্মুখে না থাকলেও গোপনে ওৎপেতে রয়েছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত। উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যেন সনাতনীরা দুর্গাপূজা করতে পারে তাই বিএনপি মণ্ডপে মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম করেছে।

সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেন, দুর্গাপূজা দেশের মানুষের কাছে সম্প্রীতির নজির হয়ে থাকবে। পতিত স্বৈরাচারের দোসররা যতই ষড়যন্ত্র করুক, তা দেশের জনগণ রুখে দেবে। বিএনপি নেতাকর্মীরা দিনরাত আপনাদের পাশে থাকবে।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers