শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

নোয়াখালীতে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি ৫ অক্টোবর , ২০২৪, ১৫:৪২:৪৭

429
  • ছবি : নিউজজি

নোয়াখালী: সেনবাগে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত ৯টি মোবাইল উদ্ধার করা হয়। 

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতের দিকে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল। 

পুলিশ জানায়, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers