বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ
  >
জনপদ

অস্ত্রধারি যুবলীগ নেতা মুসা কক্সবাজার থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জ অফিস ৬ অক্টোবর , ২০২৪, ১২:১৫:০০

632
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্র-জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা মুসাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায় গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার আবু মুছা ওরফে কিলার মুছা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে র‌্যাব-১২ এবং র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ সময় আবু মুছা ওরফে কিলার মুছাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুছা জানায়, বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে। মুছা আরো জানায় গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছে এতদিন এরই ফলশ্রুতিতে কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে দেশের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আবু মুছার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers