শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ
  >
জনপদ

সরাইলে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে কৃষকের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৫:৩৩:৫৩

515
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে উমেদ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ (গোগত) এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত উমেদ আলী উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গোগত এলাকার মৃত জুদু মিয়ার ছেলে।

উমেদ আলীর ভাতিজা সাগর ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায় উমেদ আলী। জমির উপরে দিয়ে পাশে বাড়ির একজন বিদ্যুতের সংযোগ নিয়ে রেখে তার বাড়িতে। ওই তার ছিড়ে উমেদ আলীর জমিতে পড়ে থাকে। তখন সে তার সরিয়ে দেয়ার চেষ্টা করলে হাতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে পরিবারের লোকজন গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers