বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ
  >
জনপদ

নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১২:০৫:৩৮

315
  • ছবি : নিউজজি

নরসিংদী: দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকালে সদর উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ পরিচালক বায়েজিদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সস্পাদক আলতাফ হোসেন নাজিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রায়হানা সরকার। এ সময় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভুইয়া, মনজিল এ মিল্লাত, আসাদুজ্জামান রিপন, বেলায়েত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers