বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ
  >
জনপদ

মেলান্দহে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ আ.লীগ নেতা কারাগারে

জামালপুর প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১৫:৩২:৩২

6K
  • ছবি : নিউজজি

জামালপুর: মেলান্দহে নাশকতার মামলায় আরও ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে গ্রেপ্তার করে সোমবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মেলান্দহ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিল্লাত ও মেলান্দহ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। এর আগে ২ অক্টোবর ৩ আ.লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগে ১১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ১৪০-১৫০ জনকে।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা, জেলা আ.লীগের সদস্য ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সাহাবুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ আল হোসাইন আরজু, সম্পাদক খালিদ আর রহমান আপন প্রমুখ।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মাসুদ রানা জানান, নাশকতার মামলায় ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। ১১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪০-১৫০ জনের এ মামলায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers