মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ
  >
জনপদ

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৪, ১৮:২২:৫৭

394
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে জমির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার (৬ অক্টোবর) উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবা টাকা দিতে রাজি না হওয়ায় লাঠি দিয়ে আঘাত করেন জুয়েল।

এ সময় জমির উদ্দিন মারা যান। মরদেহ উদ্ধার করে জুয়েলকে আটক করে পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers