রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

বিজয়ের মাসজুড়ে বাংলাদেশ শিল্পকলায় যাত্রাপালা

নিউজজি ডেস্ক ৩০ নভেম্বর, ২০২৫, ১৭:৪১:৫১

400
  • ছবি: সংগৃহীত

ঢাকা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে আগামীকাল ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই যাত্রাপালা প্রদর্শনী চলবে।

যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনীর টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫ টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে ৩১ যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে। এরমধ্যে পাইকগাছা খুলনার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’ প্রদর্শন করবে ‘মৃত্যুর চোখে জল’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন দেবেন্দ্রনাথ এবং পরিচালনায় রয়েছেন প্রণব মন্ডল। শিবপুর নরসিংদীর নিউ জহুরা অপেরা মঞ্চায়ন করবে ‘কাশেম মালার প্রেম’, যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মোস্তাফিজুর রহমান।

বেলাব নরসিংদীর যাত্রাদল বাংলার নায়ক অপেরা মঞ্চস্থ করবে ‘সাগর ভাসা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান রতন। দেবহাটা সাতক্ষীরার দেবহাটা নাট্য সংস্থা পরিবেশন করবে ‘অভাগিনী বধূ’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন এম এ হান্নান।

খিলগাঁও ঢাকার রনি নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘আপন-দুলাল’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন নুর ইসলাম সরদার। কানাইঘাট সিলেটের নিহা যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে ‘গুনাই বিবি’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন রিপন জমাদার। ভেলানগর নরসিংদীর নিউ সুমি অপেরা মঞ্চায়ন করবে ‘আলোমতি প্রেমকুমার’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন সুমি আক্তার।

নেত্রকোনার প্রত্যয় বাংলাদেশ যাত্রাদল প্রদর্শন করবে ‘সিরাজ উদ দৌলা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শচীন সেনগুপ্ত এবং পরিচালনায় রয়েছেন জুয়েল রানা। বেলাব নরসিংদীর নিউ চ্যালেঞ্জার অপেরা যাত্রাদাল মঞ্চস্থ করবে ‘বাহরাম বাদশা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন কবি ফইজু ফকির এবং পরিচালনায় রয়েছেন রাশেদুল হক।

ঠাকুরগাঁওয়ের বনফুল অপেরা মঞ্চায়ন করবে ‘চরিত্রহীন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন উত্তম মণ্ডল। খিলগাঁও ঢাকার বিপ্লব নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘বাদশা বাহরাম’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন কফিল উদ্দিন এবং পরিচালনায় রয়েছেন জহির।

তালা সাতক্ষীরার রাধাকৃষ্ণ নাট্য সংস্থা মঞ্চায়ন করবে ‘প্রতিমা বিসর্জন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন তুষার মল্লিক। দিনাজপুরের নিউ বঙ্গশ্রী নাট্য সংস্থা মঞ্চস্থ করবে ‘কাশেম মালার প্রেম’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মোঃ সুজন মিয়া। রৌমারী কুড়িগ্রামের রৌমারী নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘সাগরভাসা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন হেমনাথ কৃষ্ণ দাস এবং পরিচালনায় রয়েছেন মজর আলী।

মোহাম্মদপুর মাগুরার উর্মি অপেরা যাত্রাদল মঞ্চায়ন করবে ‘প্রেমের সমাধি তীরে’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরী যাত্রা ইউনিট মঞ্চায়ন করবে ‘জেনারেল ওসমানী’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার।

খুলনার রূপসা অপেরা মঞ্চস্থ করবে ‘মেঘে ঢাকা তারা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন মিঠুন ইসলাম টিসু। কয়রা খুলনার ‘মুক্তাঙ্গঁন অপেরা’ মঞ্চায়ন করবে ‘অশ্রু দিয়ে লেখা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য এবং পরিচালনায় রয়েছেন প্রশান্ত কুমার মণ্ডল।

গেন্ডারিয়া ঢাকার বঙ্গশ্রী অপেরা মঞ্চায়ন করবে ‘লালন ফকির’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন দেবেন্দ্রনাথ এবং পরিচালনায় রয়েছেন কবির খান।

বরিশালের পুরবী যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে ‘দেবী সুলতানা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন পুরবী রাণী সরকার।

বেলাবো নরসিংদীর বেলাবো নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘জেল থেকে বলছি’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন মোঃ কাজল মিয়াল। বালিয়াডাঙ্গী রাজবাড়ীর দি রাজবাড়ী যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে ‘প্রতিমা বিসর্জন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন নরেশ ঘোষ।

 টাঙ্গাইলের কাজল অপেরা মঞ্চায়ন করবে ‘লাইলি মজনু’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন ক্ষায়কোবাদ এবং পরিচালনায় রয়েছেন এম এ আজিজ। হবিগঞ্জের দি নিউ ছোবহান অপেরা প্রদর্শন করবে ‘আলোমতি প্রেমকুমার’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন আমজাদ হোসেন।

ইশ্বরদী পাবনার বৈশাখী অপেরা মঞ্চায়ন করবে ‘আলোমতি প্রেমকুমার’, পালাটির সম্পাদনায় রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মোঃ মিজানুর রহমান বাবলু। করিমগঞ্জ কিশোরগঞ্জের ‘নিউ ইশাখা অপেরা’ মঞ্চস্থ করবে ‘আপন দুলাল’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মোঃ হেলাল উদ্দিন। গোবিন্দগঞ্জ গাইবান্ধার উত্তরবঙ্গ অপেরা প্রদর্শন করবে ‘পাতালপুরের রাজকন্যা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন জিয়ারুল রহমান।

রঘুনাথপুর গোপালগঞ্জের বিনাপণী যাত্রাপার্টি মঞ্চায়ন করবে ‘জেল থেকে বলছি’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন বাবু শিশির বিশ্বাস। ডুমুরিয়া খুলনার দিব্যশ্রী অপেরা মঞ্চস্থ করবে ‘স্বামীর চিতা জ্বলছে’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন উদয় ভাণু এবং পরিচালনায় রয়েছেন তুষারকান্তি মল্লিক।

আলমডাঙ্গা চুয়াডাঙ্গার গীতাঞ্জলি অপেরা প্রদর্শন করবে ‘চরিত্রহীন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন রইস উদ্দিন আশিষ। বিরামপুর দিনাজপুরের তিষা অপেরা মঞ্চস্থ করবে ‘ডাইনী বধূ’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শক্তিপদ সিংহ এবং পরিচালনায় রয়েছেন অসীম আসকার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের এই আয়োজনে সকলের উপস্থিতি সারাদেশের যাত্রাশিল্পীদের উৎসাহিত করবে।

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers