শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

শিল্প-সংস্কৃতি

পুরস্কারের অর্থ নেবেন না মোহন রায়হান

নিউজজি ডেস্ক ১ মার্চ, ২০২৬, ১৪:৫৯:১২

87
  • ছবি : ইন্টারনেট

ঢাকা: ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান একই দিনে বইমেলা উদ্বোধন করেন এবং ২০২৫ সনের একুশে পদকে নাম ঘোষিত বিশিষ্ট ব্যক্তিদের পদক প্রদান করেন। সাহিত্য-শিল্প-সংস্কৃতির বিভিন্‌ন অঙ্গনে ব্যক্তিদের এই পুরস্কার দেয়া হয়।  এই পুরস্কারে থাকে থাকে ৩৫ গ্রামের ওজনের মেডেল, ১৮ ক্যারেটের স্বর্ণ পদক, একটি সনদপত্র এবং ৪ লক্ষ টাকা।

দুঃখজনক বিষয় যে, ২৬ ফেব্রুয়ারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোহন রায়হানে নাম ঘোষিত হলেও সে দিন তাঁকে পদক দেয় হয়নি। এবিষয়ে তিনি বিস্তারিত লিখে পোস্ট দিলে সমাজ মাধ্যমে অলোচনা সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আগামী ২ মার্চ তাকে পুরস্কার প্রদান করা হবে।’

রোববার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান পরস্কার গ্রহণের সিদ্ধান্ত জানান, পুরস্কারের অর্থ সম্পর্কে বলেন ‘পুরস্কারের সমপরিমাণ অর্থ তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না; তা কোনো সামর্থ্যহীন কবি বা সাংস্কৃতিক কর্মীকে দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন