বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

শক্তিশালী ক্রিয়েটিভ ইকোনমি গড়ার লক্ষ্যে কাজ করছে কপিশপ

নিউজজি ডেস্ক ১৩ জুলাই, ২০২৬, ১৮:৫৭:৫৪

175
  • শক্তিশালী ক্রিয়েটিভ ইকোনমি গড়ার লক্ষ্যে কাজ করছে কপিশপ

ঢাকা: কপিশপের সিগনেচার মেন্টরিং সেশন কপিকলরবের ১৪তম পর্ব সাফল্যের সাথে আয়োজিত হয়েছে। “ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়া” শীর্ষক এবারের আয়োজনে মূল বক্তা ছিলেন অ্যানোনিমিয়া-এর চিফ ক্রিয়েটিভ অফিসার আসিফ আকবর খান ।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সেশনে আসিফ আকবর খান তাঁর নিজস্ব “ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়া" তত্ত্ব উপস্থাপন করেন দেখান, কীভাবে একটি শক্তিশালী ব্র্যান্ড কেবল প্রচারণা নয়, বরং এমন ধারণার ওপর দাঁড়ায় যা সময়ের সঙ্গে সঙ্গে নতুন যোগাযোগ, নতুন অভিজ্ঞতা এবং নতুন ভ্যালু তৈরি করতে সক্ষম। এই অনুষ্ঠানে ফাউন্ডার, ক্রিয়েটিভ ডিরেক্টর, করপোরেট প্রতিনিধি, সম্মানিত ক্লায়েন্ট, তরুণ শিক্ষানবিশ, সাংবাদিক, প্রশিক্ষকসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন। ফলে পুরো সেশনজুড়ে সমসাময়িক ক্রিয়েটিভ প্রসেস, ব্র্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজি এবং পাওয়ার অফ আইডিয়া নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

মূল সেশনের আগে ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশ (BFB) -এর প্রতিষ্ঠাতা ফারহাদ হক অংশগ্রহণকারীদের নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রেইন এক্সারসাইজ সেশন পরিচালনা করেন। কপিশপ ও ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশের এই যৌথ উদ্যোগ অংশগ্রহণকারীদের সৃজনশীল চিন্তাশক্তি ও মানসিক ক্ষমতা বিকাশে ব্রেইন এক্সারসাইজের কার্যকারিতা সম্পর্কে নতুন অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি, কপিকলরবের প্রথম পর্বের প্রথম মেন্টর ও সান কমিউনিকেশন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন-এর সাথে আরো উপস্থিত ছিলেন, মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ, ব্র্যাক ব্যাংক-এর চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA)-এর অনুষদ সদস্য সানিয়া মাহমুদ। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে।

কপিশপের কিউরেটর এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুল (DAdS)-এর প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান পাভেল বলেন, “সৃজনশীল দক্ষতাকে সময়ের সঙ্গে নিয়মিত শাণিত করা ছাড়া এই শিল্পে টিকে থাকা সম্ভব নয়। কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের গুরু-শিষ্য স্টাইলের ক্লাসিক স্কিল ট্রেনিং কোর্সের মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য একটি ফিউচার-রেডি ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে কাজ করছি। আগামী দিনে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা আমাদের।”

কপিকলরব কপিশপের একটি ধারাবাহিক মেন্টরিং উদ্যোগ, যেখানে বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, গল্প বলা এবং সৃজনশীল যোগাযোগ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় পেশাজীবীরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেন। অন্যদিকে, ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুল শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers