বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

প্রজেক্ট এন্ড এওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ১৭ নভেম্বর , ২০২৪, ১৮:২০:৪৮

398
  • সংগৃহীত

ঢাকা: টানা ষষ্ঠ বছরের মতো পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ডস ২০২৪ সফলভাবে আয়োজন করেছে। অনুষ্ঠানটি গত ৯ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে “আর্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট: প্রজেক্ট সাকসেস ম্যাক্সিমাইজিং” থিমের অধীনে অনুষ্ঠানটিতে ৩৫০ জনের বেশি প্রজেক্ট ম্যানেজার এবং ইন্ডাস্ট্রি লিডারগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম ইকবাল চৌধুরী এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। পিএমআই দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অমিত গোয়েলও বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনার ভবিষ্যৎ সম্পর্কে তার মতামত তুলে ধরেন।

এই আয়োজনে প্যানেল আলোচনায় পূবালী ব্যাংক পিএলসির এমডি মোহাম্মদ আলী, লংকা বাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিও হুমাইরা আজম এবং ডিএসই পিএলসির মোমিন ইসলাম তাদের মূল্যবান বক্তব্য আলোচনায় তুলে ধরেন।

অন্যানদের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির চীফ ডিজিটাল অফিসার মোঃ মোকারবিন মান্নান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক ও ওডু শরিফুল আলম , ইউনিলিভার কনজিউমার কেয়ারের লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এবং পিএমআইয়ের কর্মকর্তা।

প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডে ১১টি প্রতিষ্ঠানকে তাদের ব্যতিক্রমী প্রজেক্ট ম্যানেজমেন্ট কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়েছে এবং ১৬ টি বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া, বিএসআরএম গ্রুপ, বাংলালিংক, ব্র্যাক আইটি, ওয়ালটন গ্রুপ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পাশাপাশি অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠান ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, এসএমসি এবং ফ্লোরা সিস্টেম লিমিটেড।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers