বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩২ , ২৫ রজব ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

‘আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ’

নিউজজি প্রতিবেদক ২৬ মার্চ , ২০২৫, ১১:৪৫:৪৩

131
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ২৬ মার্চ দেশের একটি সর্বশ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে মানুষ। কারণ যুদ্ধে আহত ও শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটিও একটি বিশেষ দিন। তাই স্বাধীনতা দিবস ও ৫ আগস্ট দুটোই দেশের জন্য শ্রেষ্ঠ দিন। উভয় দিনই সবসময় শ্রদ্ধাভরে পালন করতে হবে।

নতুন বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বে আমাদের কদর আরও বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন