মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ , ৪ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিউজজি ডেস্ক ১৬ জুন , ২০২৫, ১৫:২৩:৩০

201
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মূল্যসূচকের উত্থানে লেনদেন কিছুটা বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১৫ টির, কমেছে ৩৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৬ টি কোম্পানির বাজারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers