বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

ফের বাড়লো জেট ফুয়েলের দাম

নিউজজি ডেস্ক ১৩ আগস্ট , ২০২৫, ১৭:০৮:১১

270
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৪০১ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত জুলাই মাসে প্রতিলিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী, দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেটএ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্যহার নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি এবং বিপিসির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেটএ-১ বিপণনে তাদের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দেয়।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers