বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

নিউজজি ডেস্ক ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:০৫:৩২

380
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

তবে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মেজবাউল হকের পদত্যাগপত্র জমা দেয়ার কথা নিশ্চিত করেছেন। কিন্তু মেজবাউল হককে কল করলে তিনি ফোন ধরেননি।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers