মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৫, ২৩:৩৭:৩২

263
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরি প্রতি ২২ ক্যারেট মানের স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়, যা আগের দামের চেয়ে ১ হাজার ৪৬৯ টাকা বেশি। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম ৮ অক্টোবর, বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী–

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা; ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেট ভরি প্রতি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা; আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এ দিকে স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকায় কেনা-বেচা হবে।

আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদার চাপই মূলত দেশের বাজারে স্বর্ণের মূল্য বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers