মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

রাজধানীর বাজারে কমছে না সবজির দাম

নিউজজি প্রতিবেদক ১০ অক্টোবর , ২০২৫, ১২:৫৭:০৮

434
  • সংগৃহীত

ঢাকা; চার মাস ধরে রাজধানীর বাজারে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। ক্রেতারা বলছেন, সবজির মৌসুম নয় বা বৃষ্টিতে ফসল নষ্ট — এমন কারণ দেখিয়ে বিক্রেতারা লাগামহীন দাম ধরে রেখেছেন। বাজারে শুধু মাত্র পেঁপে ছাড়া সব সবজির দাম ৮০ থেকে ১০০ এর ঘরে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দাম দেখা গেছে।

আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায় বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা এবং পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে; ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

মসলার বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। কিসমিস কেজিপ্রতি ৮০০ টাকা, আলুবোখারা ৭০০ টাকা, এলাচ ৪৮০০–৫২০০ টাকা, লবঙ্গ ১৭০০–১৮০০ টাকা, জিরা ৭০০ টাকা এবং গোলমরিচ ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা ১৩০ টাকা ও চায়না আদা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৭০ টাকা। দেশি রসুনের দাম কেজিপ্রতি ১০০ টাকায় অপরিবর্তিত থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর হাইব্রিড পেঁয়াজ ৭৫ টাকায়।

চালের বাজারে সামান্য পরিবর্তন দেখা গেলেও তা এখনও স্থিতিশীল। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৮–৮০ টাকা এবং পোলাও চাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, মুগ ডাল ১৬০ টাকা, খেসারি ১০০ টাকা এবং বুটের ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের মধ্যে প্রতি কেজি ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮০ টাকা, রশিদ ৭২ টাকা ও মোজাম্মেল মিনিকেট ৮৫ টাকা দরে বিক্রি হয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। আর সাধারণ মানের সরু চালের দাম সামান্য কমেছে। টিসিবির হিসাবে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা বেড়ে ১৭২-১৮০ টাকা হয়েছে। আর পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৭০-৭৫ টাকা হয়েছে। এ ছাড়া রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers