বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ১১:৫৬:৩৬

462
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সবশেষ সমন্বয়ের মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে একটি বিজ্ঞপ্তিতে প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এই বাড়তি দাম অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) থেকে দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১০১ টাকায় বিক্রি হচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়। রুপার দামও সর্বশেষ সমন্বয় অনুযায়ী বাজারে নির্ধারিত হচ্ছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সোমবার (৭ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ৮ অক্টোবর থেকে।

এ নিয়ে চলতি বছর মোট ৬৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৫ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সবশেষ সমন্বয়ে বাড়ানো রয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩২৭ টাকা বাড়িয়ে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৮১ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৪৭ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর ৬ষ্ঠ বারের মতো সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৫ বার, আর কমেছে মাত্র ১ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers