বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ৮ ডিসেম্বর , ২০২৫, ১৪:৪৭:১৩

172
  • হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

ঢাকা: হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা রাজধানীর বাংলামটরস্থ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ.কে. আজাদ খান। সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এছাড়া, উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বক্ষব্যাধী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ; এবং সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার, ওয়াক্ধসঢ়;ফ প্রশাসক মো. নুর- ই- আলম। বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ ও মাওলানা মো. আবদুল মুনায়েম অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন। সভায় হামদর্দ বাংলাদেশের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মানবকল্যাণে গ্রহণকৃত নানা উদ্যোগের মূল্যায়ন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষণায় অবদান আরও জোরদারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক উৎপাদন বশির আহাম্মদ; পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক; পরিচালক হামদর্দ ফাউন্ডেশন এবং প্রটোকল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার; পরিচালক অর্থ ও হিসাব নাজমুল করিম এফসিএ; কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন মো. আবদুল মজিদ; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মঞ্জুরুল আলম; ভারপ্রাপ্ত পরিচালক মানবসম্পদ উন্নয়ন ও লিগ্যাল মো. মিজানুর রহমান ।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন