বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ , ১ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ সব ব্যাংক

নিউজজি ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১৮:০৮:৩২

181
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে সরকারিভাবে ছুটি ঘোষিত হওয়ায় উল্লিখিত দুই দিন দেশের সব তফসিলি ব্যাংকে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে থাকবেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন