বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

দিনের প্রথমেই কমল স্বর্ণের দাম

নিউজজি ডেস্ক ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৫১:৫৮

109
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বছরের শুরু থেকেই সোনার বাজারে চরম অস্থিরতা চলছে। বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে দেশের বাজারে নতুন দামের স্থায়িত্ব এখন ১২ ঘণ্টাও থাকছে না। রাতের বেলায় একবার দাম নির্ধারণের পর দিনের শুরুতেই আবার তা পরিবর্তন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২ ফেব্রুয়ারি)ও এই ধারার ব্যতিক্রম হয়নি। আগের রাতে ভরি প্রতি ১ হাজার ৯২৫ টাকা কমানোর পর সকাল সাড়ে ১০টার দিকে আবারও সোনার দাম সংশোধন করা হয়। বাজুস জানায়, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সর্বশেষ ঘোষণায় এক ধাপে ভরি প্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট বা ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা (প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এখন দেশের বাজারে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন