শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্থমন্ত্রীর

নিউজজি ডেস্ক ১০ এপ্রিল , ২০২৬, ১৩:০১:০৪

48
  • সংগৃহীত

ঢাকা: আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন আজ (শুক্রবার) সকালে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ১৩তম দিনে সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সরকারি ছুটির দিনে সকাল ১০টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন। বলেন, গত সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশে ছদ্মবেশী বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ছাড়া রাজস্ব আদায়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বর্তমানে অর্থনীতিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ফলে অর্থনীতির সব সূচক এখন নিম্নমুখী। এই নাজুক পরিস্থিতি সামাল দিয়ে লক্ষ্য অর্জন বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার ২০৩৪ সালের মধ্যে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers