রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর চুক্তি

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল , ২০২৬, ১৮:৪৬:৩৯

158
  • এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর চুক্তি

ঢাকা: এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড এর মধ্যে প্রবাসীদের রেমিট্যান্স সহজে ও দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, এবং ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। চুক্তির আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন এনআরবিসি ব্যাংকের দেশজুড়ে সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইং‘আল-আমিন’ এর প্রধান মো. আব্দুল গফুর রানা, ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের অপারেশন্স বিভাগের প্রধান মো. মারজানুর রহমান এবং ম্যানেজার অপারেশন্স কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers