মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

বাজারে আসছে নতুন নোট, যা জানাল বাংলাদেশ ব্যাংক

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৬, ১১:২৫:৫১

166
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। জুলাই আন্দোলনের পর প্রণীত ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ থিমভিত্তিক নকশায় তৈরি এসব নোট এখন নতুন গভর্নরের সইসহ প্রচলনে আসছে। একই সঙ্গে বাজারে নতুন টাকার চাহিদা পূরণে আগেই ছাপানো নোটও সরবরাহ করা হচ্ছে।

সোমবার (১৮ মে) প্রাথমিকভাবে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া হয়। পর্যায়ক্রমে অন্যসব মূল্যমানের নোট আসবে।

বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই করা ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট ১৮ মে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও যা ইস্যু হবে।

বর্তমান গভর্নরের সই করা ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট পর্যায়ক্রমে ইস্যু করা হবে। এসব মূল্যমানের নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers