মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

মে মাসে রেমিট্যান্স আসে ৩.৫ বিলিয়ন ডলার

নিউজজি ডেস্ক ২ জুন , ২০২৬, ১২:৩৪:১০

73
  • সংগৃহীত

ঢাকা: ২০২৬ সালের মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। সোমবার (১ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, মে মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসে পাওয়া ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি।

এছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৯.০৯ শতাংশ।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers