বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

নিউজজি ডেস্ক ৪ জুন , ২০২৬, ১২:১০:৩১

95
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চারজন কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী কমিশনাররা হলেন মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

এর আগে দীর্ঘদিন ধরেই দেশের পুঁজিবাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের অসন্তোষ এবং কমিশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় ছিল। এমন পরিস্থিতির মধ্যেই তাদের এই পদত্যাগের ঘটনা ঘটল।

এদিকে ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন কমিশনার হিসেবে নিয়োগ পান মু. মহসীন চৌধুরী। এরপর ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে নিয়োগ পান।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে কর্মবিরতিসহ আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা বিভিন্ন সময় তার পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ আন্দোলন করছিলেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers