শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

এক বছরে রেমিট্যান্স আয় ৩৩.৪৪ বিলিয়ন ডলার

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১১:০৪:০৭

86
  • সংগৃহীত

ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ৬ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে মোট ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

রোববার (৭ জুন) প্রকাশিত এ তথ্য বলছে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে, শুধু ৪ থেকে ৬ জুন—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

জুন মাসের প্রথম ছয় দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ ডলার। যদিও আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় মেটাতে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers