শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২৬, ১০:৪৯:০৬

122
  • সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় এবং নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত ১৩ জুনও বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৫ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৯ বারই দাম বাড়ানো হয়েছে। বাকি ৩৬ বার দাম কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers