বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

‘বন্যা কবলিত এলাকার যেকোনো সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত’

নিউজজি ডেস্ক ১৭ জুলাই , ২০২৬, ১২:৪১:২০

65
  • সংগৃহীত

ঢাকা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরেই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকায় সংক্রামক ব্যাধিসহ যেকোনো সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন রোগ-বালাইয়ের প্রকোপ বেড়ে যায়। যার কারণে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ, স্বাস্থ্যসেবাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এরইমধ্যে চট্টগ্রাম জেলায় বন্যাকবলিত ৪০ হাজার পরিবারকে চাল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম যতোদিন প্রয়োজন ততোদিন চলমান থাকবে বলেও জানান মন্ত্রী। এরপরই ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়ে যাবে বলেও জানান তিনি।

সরকারের সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে বলেও আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers