মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে

নিউজজি ডেস্ক ৭ মার্চ , ২০২৪, ১০:৩৪:৩৪

445
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে

ঢাকা: চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। তবে ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি জানুয়ারি থেকে কিছুটা কমেছে। ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ।  যদিও দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশে রেখেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ।মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৭ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোনো পণ্যের মূল্য ১০০ টাকা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা ১০৯ টাকা ৬৭ পয়সায় কিনতে হয়েছে।

ফেব্রুয়ারি মাসে দেশের খাদ্যের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৬ শতাংশ, যেখানে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ। কিন্তু শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গ্রামের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৮ শতাংশ, আর শহরের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।

২০২২ সালের আগস্ট মাসের ৫ তারিখ দেশে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এখনও সেই উচ্চ মূল্যস্ফীতির প্রভাব রয়েছে অর্থনীতিতে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বড় ধরনের অর্থ সংকটে রয়েছে দেশ। ফলে কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে, উৎপাদনে দেখা দিয়েছে ঘাটতি। গত প্রায় দুই বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব চলছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers