শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর

নিউজজি ডেস্ক ৫ জানুয়ারি , ২০২২, ১১:৫৩:১৬

3K
  • এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর

ঢাকা : এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. হুমায়ুন কবীর। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে তিনি ব্যাংকের চীফ রিস্ক অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেন।

মো. হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিংজীবন শুরু করেন। অতপর ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগদান করেন। এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি সেরা পারফরমার হিসেবে পর পর ৩ বছর তিনি স্বর্ণপদকে ভূষিত হন।

প্রায় ৩৭ বছরের ব্যাংকিং কর্মজীবনে মো. হুমায়ুন কবীর দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ব্যাংকিং সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers