বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

বাড্ডায় নিজস্ব অফিস পাচ্ছে ই-জেনারেশন

নিউজজি প্রতিবেদক ৫ জানুয়ারি , ২০২২, ১৬:২৮:৩২

3K
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: রাজধানীর বাড্ডায় নিজস্ব অফিস পাচ্ছে ই-জেনারেশন লিমিটেড। কুড়িল বাড্ডার র‌্যাংগস বিজনেস সেন্টারে ৮ কোটি ১ লাখ ৩১ হাজার টাকায় নবম ফ্লোরে ‘এ এবং বি’টাইপে (৫ হাজার ৩১৫ স্কয়ার ফিট)  বাণিজ্যিক স্পেস (জায়গা) কিনছে প্রতিষ্ঠানটি।

গুলশানের ভাড়া অফিস থেকে তারা নতুন এবং নিজস্ব অফিস করতে এই স্থান কেনা হয়েছে বলে জানিয়েছেন ই-জেনারেশনের গ্রুপ সিইও মাজহারুল ইসলাম।

তিনি নিউজজিকে বলেন, আইপিওর মাধ্যমে উত্তোলন করা টাকা থেকে ৮ কোটি ১ লাখ ৩১ হাজার টাকায় এই স্পেস কেনা হচ্ছে। এতোদিন আমাদের নিজস্ক অফিস ছিল না, বাড্ডার র‌্যাংগস বিজনেস সেন্টারে এখন আমাদের নিজস্ব অফিস হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেড বাড্ডায় ৮ কোটি টাকার বাণিজ্যিক জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২১ সালে তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেডের ৫৪ কোটি টাকার রিজার্ভ রয়েছে। সোমবার (৩ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৫৪ টাকা। কোম্পানিটি গত জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা সাড়ে ৭ কোটি। এরমধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ৪৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১ দশমিক ২১ শতাংশ শেয়ার।

নিউজজি/শানু/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers