মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

হতাশার খবরে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ভাটির পথে

নিউজজি প্রতিবেদক ২৩ জানুয়ারি , ২০২২, ১৫:৪৮:৩৬

875
  • স্টক বাংলাদেশের গ্রাফ

ঢাকা: বিনিয়োগকারীদের লভ্যাংশ না দিয়ে হতাশ করেছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। এমন সিদ্ধান্তে শেয়ার দর অভিহিত মূল্য ১০ টাকায় নেমে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে রোবাবার (২৩ জানুয়ারি) ৫.৬১ শতাংশ বা ৬০ পায়সা দর কমে লুজারের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

১৯৯০ সালে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ জুন ২০১৯, ২০২০ এবং ৩০ জুন ২০২১ সালে অর্থাৎ তিন বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। এমন সিদ্ধান্ত ঘোষণার পরেই শেয়ারপ্রতি দরে ফের পতন ধরে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ, গত তিন বছরের মধ্যে কোম্পানিটি ৩০ জুন ২০১৯ শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ২ টাকা ৭২ পয়সা। ২০২০ সালের ৩০ জুন বছরের শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আর ৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৩ টাকা ২১ পয়সা।

লোকসানে থাকায় গত তিন বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ফলে কোম্পানিটি ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি শেয়ারধারীকে হতাশ করেছে।

পর্ষদ ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পিনিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি। ওই দিন তিন বছরের এজিএম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি।

রোববার (২৩ জানুয়ারি) সকালে কোম্পানির শেয়ারপ্রতি দর ১০.৬০ টাকায় শুরু হয়ে ১০.১০ টাকায় লেনদেন শেষ হয়। রোববার (২৩ জানুয়ারি) ৫.৯১ শতাংশ বা ৬০ পায়সা দর কমে লুজারের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

নিউজজি/শানু/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers