মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

ফরচুন সুজে শুভ-অশুভ পূর্বাভাস

শাহীনুর ইসলাম : ২ ফেব্রুয়ারি , ২০২২, ২০:২৯:০৪

3K
  • stocknow.com.bd -এর গ্রাফ

ঢাকা: ফরচুন সুজ লিমিটেডের হঠাৎ ফুলে ওঠা শেয়ারপ্রতি দর সাধারণ বিনিয়োগকারীর মনে চমক সৃষ্টি করেছে। ৬ মাসের ব্যবধানে ৬গুণ দর বাড়ায় এই বিশেষ চমক। একইসঙ্গে দ্বিতীয় প্রান্তিকে তিনগুণ অর্থাৎ ৭৯ পয়সা মুনাফা এবং বোনাস ৫ ও নগদ ১০ মিলে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েও বিশেষ দৃষ্টি কাড়ে।

৩০ জানুয়ারি (রোববার) কোম্পানির রেকর্ড ডেট শেষে নতুন বোনাস শেয়ার ৫ শতাংশ যুক্ত হওয়ায় দরে সামান্য প্রভাব পড়লেও বুধবার (২ ফেব্রুয়ারি) ফের ১১৭ টাকায় দাঁড়িয়েছে। ৬ মাসের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি ৬গুণ বেড়েছে।

বাজার দর পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালের ২ জুন শেয়ার দর ছিল ২৩ টাকা। স্বল্প সময়ে কোম্পানির বিশেষ সমৃদ্ধি বা ৬ গুণ ইপিএস না বাড়লেও দর বেড়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ১১৭ টাকা।

ফরচুন সুজ লিমিটেড বিশেষ ফান্ডামেন্টাল কোম্পানি না হওয়ায় আশঙ্কার কল বেশি নড়ছে। তবে ব্লক মার্কেটে কয়েক দিনে দ্রুত শেয়ার হস্তান্তর হওয়ায় শুভ-অশুভ ছায়ার ইঙ্গিত বহন করছে। যা শিগগিরই সাধারণ বিনিয়োগকারীর মধ্যে বিশেষ প্রভাব ফেলবে আশঙ্কা করছেন অনেক বিনিয়োগকারী।

শেয়ার হস্তান্তরের পরিসংখ্যান আভাস দিচ্ছে—সম্ভাবনা খুবই ক্ষীণ, আশঙ্কাই তীব্র বলে জানান তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২ ফেব্রুয়ারি) ফরচুন সুজের ৪৯ লাখ ৩৫ হাজার টাকার ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ৩৪টি কোম্পানির মধ্যে ৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থান অর্জন করে।

৩০ জানুয়ারি (রোববার) কোম্পানির রেকর্ড ডেডের কারণে শেয়ার লেনদেন স্থগিত ছিল। রেকের্ড ডেটের পরদিনই সোমবার (৩১ জানুয়ারি) ব্লক মার্কেটে বিপুল পরিমাণ শেয়ার লেনদেন হওয়ায় চমক সৃষ্টি হয়। দ্বিতীয় প্রান্তিকে তিনগুণ মুনাফা বাড়ার খবরে ব্লক মার্কেটে লেনদেন বিশেষ ইঙ্গিত বহন করছে।

ডিএসইতে বুধবার ব্লক মার্কেটে শেয়ার লেনদেনের চিত্র

পরিসংখ্যানে দেখা গেছে, ব্লক মার্কেটে মঙ্গলবার (১ জানুয়ারি) মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৮৩ হাজার ১৫৯টি শেয়ারের আর্থিক মূল্য ছিল ৩৪ কোটি ৭৬ লাখ টাকা। দিনটিতে শেয়ার হস্তান্তরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি ৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে। বুধবার (২ ফেব্রুয়ারি) আবারো ট্রেডে ১৬ তম স্থান দখল করে ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

মুনাফা তুলে নিতে বা লক্ষ্য পূরণ হওয়ায় করপোরেট বিনিয়োগকারী তাদের শেয়ার ছেড়ে দিচ্ছেন বলে আভাস মেলে। অন্যদিকে তিনগুণ ইপিএস বৃদ্ধি এবং বোনাস ও নগদ মিলে ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ায় প্রলুব্ধ ৪৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারী তা কিনে নিচ্ছেন।

পর্যালোচনায় দেখা গেছে, ২০২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফরচুন সুজ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। তবে এ স্টক লভ্যাংশের জন্য বিএসইসির অনুমোদনের প্রয়োজন ছিল। যাতে সম্প্রতি সম্মতি দিয়েছে কমিশন। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ২৪ পয়সায়।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফরচুন সুজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৫২ পয়সায়।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ২১ পয়সা। তবে হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা।

কোম্পানির ৬ মাসের শেয়ার দর বৃদ্ধির চিত্র

পাদু তৈরিতে বাংলাদেশ পৃথিবীর অষ্টম স্থান দখল করেছে। এসব পাদুকা বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। তার মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশে জুতা রপ্তানি করে ফরচুন সুজ লিমিটেড।

করোনাভাইরাসের প্রভাব দেশগুলোতে কমে আসায় এবং রপ্তানি বাড়ায় কোম্পানির মুনাফা বাড়ে। তবে করোনার তৃতীয় ঢেউয়ে ইউরোপজুড়ে আবারও সংক্রমণ বাড়তে থাকায় অনেক দেশই নানা বিধিনিষেধ জারি করছে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের দেশ অস্ট্রিয়া সম্প্রতি  লকডাউন শুরু করে।

যার প্রভাব আগামীতে পড়ার বিশেষ আশঙ্কা রয়েছে ‘ননফান্ডামেন্টাল’ শতভাগ রপ্তানীনির্ভর ফরচুন সুজ লিমিটেডের মুনাফায়। হঠাৎ ৬ মাসে ৬ গুণ দর বাড়া কোম্পানির শেয়ার দর সাধারণ বিনিয়োগকারীদের চমকে দেয়ার আভাস দিচ্ছে। ফরচুন সুজ বিশেষ ফান্ডামেন্টাল কোম্পানি না হওয়ায় আশঙ্কার কল আরো বেশি নড়ছে বলে তারে অভিমত।

নিউজজি/শানু/নাসি 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers