বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

বাজেট পরবর্তী প্রথম উত্থানে পুঁজিবাজার

নিউজজি প্রতিবেদক ১৫ জুন , ২০২২, ১৭:০৭:০৬

102
  • খাত ভিত্তিক গ্রাফটি বুধবার লংকা-বাংলা থেকে নেয়া

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের বাজের ঘোষণার পরে পুঁজিবাজার অনেকটা ঝিমিয়ে পড়ে। চলতি সপ্তাহে টানা ৩ কর্মদিবস ঝিমিয়ে থাকার পর বুধবার (১৫ জুন) উত্থানে ফিরেছে পুঁজিবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়ে হয়েছে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে ব্যাংক, সিমেন্ট, প্রকৌশল ও ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ার লেনদেনে বেশ প্রভাব ছিল।

মঙ্গলবার ডিএসইতে ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার, ডিবেঞ্জার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসই,র প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০১ পয়েন্টে।

ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers