রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

লেনদেন হাজার কোটি ছাড়িয়ে ও সূচকেও উত্থান

নিউজজি প্রতিবেদক ১৬ জুন , ২০২২, ১৫:৪৮:৪৯

883
  • গ্রাফটি বৃহস্পতিবার লংকা-বাংলা থেকে নেয়া

ঢাকা: বাজেট পরবর্তী তিন কার্যদিবস পরে বুধবার সামান্য উত্থানে ছিল পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার তা আরো বেড়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫১ পয়েন্ট এবং লেনদেন বেড়ে হয়েছে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ১২৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার বৃহস্পতিবার (১৬ জুন) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২৫ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৫২৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এরমধ্যে ১৯৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, শাইনপুকুর সিরামিক, আরএকে সিরামিক, আইপিডিসি, মুন্নু ফেব্রিকস, জেএমআই হাসপাতাল, সাইফ পাওয়ার, ইউনিক হোটেল, ওরিয়ন ফার্মা এবং এইচ আর টেক্সটাইল লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৫৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ১৯৫ টাকা।

 

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers