বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
ব্যাংক-বীমা

৭ সেপ্টেম্বর থেকে ৫ ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন

নিউজজি ডেস্ক ৩১ আগস্ট , ২০২৬, ১৮:৪৩:০১

261
  • ৭ সেপ্টেম্বর থেকে ৫ ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন

ঢাকা: একীভূত সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে। গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ মূল টাকা এককালীন তুলতে পারবেন কোন মুনাফা ছাড়া।

আগামীকাল মঙ্গলবার,১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের জন্য আবেদন গ্রহণ শুরু করবে ব্যাংকটির শাখাগুলো। ব্যাংকের সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ম্যনাজারদের এ বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এক নির্দেশনায় জানানো হয়েছে, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি হিসাব থেকে গ্রাহকরা তাদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন। তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে যথারীতি মুনাফা পাবেন। ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers