সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইফতার মাহ্ফিল

নিউজজি ডেস্ক ১৫ মার্চ , ২০২৫, ১৬:৩৫:৪৭

177
  • সংগৃহীত

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম মহানগরীর শাখাসমূহের উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য্য” বিষয়ে আলোচনা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) উক্ত আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জোনাল হেড চট্টগ্রাম রাশেদ সরওয়ার। ব্যাংকের মদুনাঘাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান এর সঞ্চালনায় পবিত্র মাহে রমযানের তাৎপর্র্য্য বিষয়ে আলোচনা, দেশ জাতির কল্যাণে বিশেষ দো’য়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলীরোড শাখার ব্যবস্থাপক এটিএম কামরুদ্দিন চৌধুরী, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির মিয়া, বন্দরটিলা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রশীদ-সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers