মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও দোয়া অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ১২ আগস্ট , ২০২৫, ১৪:০১:২২

231
  • সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও দোয়া অনুষ্ঠান ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। সভাপতিত্ব করেন অফিসার কল্যাণ সমিতির সভাপতি একেএম মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সোলায়মান।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers